আজ || মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
শিরোনাম :
  গোপালপুরের সেই বাড়িতে দুর্ধষ চুরি, এলাকায় আতঙ্ক       গোপালপুরে লবণের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য; শিশুসহ একই পরিবারের ৭ জন হাসপাতালে       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা    
 


গোপালপুর পৌরসভার সাবেক মেয়র আব্দুল কাদের কবির উজ্জলের দাফন সম্পন্ন

কে এম মিঠু, গোপালপুর : টাঙ্গাইলের গোপালপুর পৌরসভার সাবেক মেয়র, উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক, উপজেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি ও গোপালপুর কলেজের সাবেক ভিপি গোপালপুর পৌরশহরের সমেশপুর গ্রামের কৃতিসন্তান, বিশিষ্ট সমাজ সেবক আব্দুল কাদের কবির উজ্জলের দাফন সম্পন্ন হয়েছে।

গতকাল মঙ্গলবার বাদ যোহর স্থানীয় সূতী ভি এম পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে তাঁর জানাজা নামাজ শেষে সমেশপুর পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়। জানাজা নামাজে জেলা উপজেলা পর্যায়ের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, সুশীল সমাজের ব্যক্তিবর্গ, উপজেলা এবং ইউনিয়নের বিভিন্ন সংগঠনের কর্মকর্তা কর্মচারীসহ হাজার হাজার সাধারণ জনগণ অংশ গ্রহন করে তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক, সমবেদনা ও মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন।

আব্দুল কাদের কবির উজ্জল (৬০) গতকাল মঙ্গলবার ভোর পাঁচটায় পৌরশহরের সমেশপুরস্থ নিজ বাড়িতে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তিনি ১স্ত্রী, ১ছেলে এবং অসংখ্য গুনগ্রাহী রেখে যান।


Top
error: Content is protected !!