আজ || মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
শিরোনাম :
  গোপালপুরের সেই বাড়িতে দুর্ধষ চুরি, এলাকায় আতঙ্ক       গোপালপুরে লবণের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য; শিশুসহ একই পরিবারের ৭ জন হাসপাতালে       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা    
 


গোপালপুরে বুয়েট ইঞ্জিনিয়ারের সলিল সমাধি

নিজস্ব সংবাদদাতা : বাবামা অনেক কষ্টে তাকে বুয়েটের প্রকৌশলী বানিয়েছিল। ঢাকার একটি বেসরকারি কোম্পানিতে চাকরিও জুটিয়েছিল। স্বপ্ন ছিল কয়েক দিন পর বিয়ে করে ঘরে নতুন বউ আনবে। কিন্তু অকাল মৃত্যু তার সব স্বপ্ন ভেঙ্গে দিয়েছে। শোকে পাথর এখন পরিবারের সকল  সদস্যরা। অকালে চলে যাওয়া এ প্রকৌশলীর নাম নোমান হাসান নাজমুল। বাড়ি গোপালপুর পৌরসভার নন্দনপুর  মহল্লায়। বাবার নাম আব্দুল কাদের। পারিবারীক সুত্রে জানা যায়, প্রতিভাবান নোমান এবার প্রকৌশল বিশ্বদ্যিালয় থেকে কৃতিত্বের সাথে উর্ত্তীণ হয়ে ঢাকার গুলশানে একটি বেসরকারি কোম্পানিতে চাকরি নেন। গত শনিবার ৮/১০ সহকর্মীর সাথে গাজীপুরের পূবাইলের জল জঙ্গল পিকনিক স্পটে বনভোজনে যান। সেখানে তিন সহকর্মীর সাথে নৌকায় উঠে লেকে ঘুরে বেড়ান। সকাল ১১টার সময় দমকা বাতাসে নৌকাটি ডুবে গেলে তিন সহকর্মী সাতরিয়ে পাড়ে উঠেন। কিন্তু সাতার না জানায় নোমান লেকের পানিতে ডুবে যান। পরে স্থানীয়রা তাকে অচেতন অবস্থায় উদ্ধার করেন। গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিক্যাল কলেজ ও হাসাপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গাজীপুর জেলা প্রশাসকের অনুমোদন ক্রমে বিনা ময়না তদন্তে আজ রবিবার তার লাশ গোপালপুরের নন্দনপুরের বাসায় নিয়ে আসা হয়। নিকটজনরা তার লাশ দেখে কান্নায় ভেঙ্গে পড়েন। তাদের আহাজারি সকলকে শোকাতুর করে তুলে। পরে আজ রবিবার বিকাল ৫ টায় তাকে সামাজিক কবরস্থানে দাফন করা হয়।


Top
error: Content is protected !!