আজ || সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে লবণের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য; শিশুসহ একই পরিবারের ৭ জন হাসপাতালে       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ    
 


গোপালপুরে সর্বজন পরিচিত মুখ সাংস্কৃতিক ব্যক্তিত্ব কাদের খান লাভলু’র দাফন সম্পন্ন

কে এম মিঠু, গোপালপুর : সাংস্কৃতিক অঙ্গনে সর্বজন পরিচিত মুখ, টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়নের ঐতিহ্যবাহি বেলুয়া খান বাড়ীর সন্তান সাংস্কৃতিক ব্যক্তিত্ব কাদের খান লাভলু’র জানাযা ও দাফন সম্পন্ন হয়েছে।

গতকাল ৭ আগস্ট সোমবার সকাল ১১ ঘটিকায় তাঁর নিজ বাড়িতে জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে মা-বাবার কবরের পাশে তাঁর লাশ দাফন করা হয়।

কাদের খান লাভলু ৬ আগস্ট রবিবার বিকাল ৩ ঘটিকায় বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে ঢাকা পপুলার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহ ওয়া ইন্নাইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর। তিনি হেমনগর শশীমূখী হাইস্কুলের প্রধান শিক্ষক মরহুম নজরুল ইসলাম খান বাদশা’র সন্তান। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্রসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান।

ব্যাক্তি জীবনে কাদের খান লাভলু ছিলেন একজন সরল সদালাপী, সদা হাস্যউজ্জল সংস্কৃতমনা সাধারণ মানুষ। তাঁর মৃত্যুতে পরিবারসহ সাংস্কৃতিক ও রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে আসে। টাঙ্গাইল জেলা ও গোপালপুর উপজেলা আওয়ামীলীগ, উপজেলা বিএনপি, হেমনগর ইউনিয়ন পরিষদ, গোপালপুর প্রেসক্লাব, গোপালপুরবার্তা২৪ডটকম, সাংস্কৃতিক সংগঠন মেঠোপথসহ বিভিন্ন সংগঠন গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।


Top
error: Content is protected !!