আজ || সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে লবণের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য; শিশুসহ একই পরিবারের ৭ জন হাসপাতালে       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ    
 


গোপালপুরে পাঠ সমীক্ষা পর্যবেক্ষণ ও মিড ডে মিল উদ্বোধন

নিজস্ব সংবাদদাতা : টাঙ্গাইলের গোপালপুর উপজেলার যমুনা নদীর তীরবর্তী শাখারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠ সমীক্ষা পর্যবেক্ষণ ও মিড ডে মিল এর উদ্বোধন করা হয়েছে।

গত মঙ্গলবার উদ্বোধন অনুষ্ঠানে উদ্বোধক ও পরিদর্শক হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো. শাহআলম, যুগ্মসচিব, মহাপরিচালক (অ.দা.) জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমী (নেপ), ময়মনসিংহ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মো. শাহজাহান কবির, উপপরিচালক (মূল্যায়ন), নেপ, ময়মনসিংহ, ড. রবিউল ইসলাম, সহকারী বিশেষজ্ঞ, নেপ, ময়মনসিংহ, মো. রফিকুল ইসলাম রুমী, উপজেলা শিক্ষা অফিসার, গোপালপুর, রাজিয়া সুলতানা, ইন্সট্রাকটর, উপজেলা রির্সোস সেন্টার, গোপালপুর, মাশহুদ করিম, সহকারী উপজেলা শিক্ষা অফিসার, গোপালপুর, মো হুমায়ুন কবির, সহকারী উপজেলা শিক্ষা অফিসার গোপালপুর, রওশন খাঁন আইয়ুব, সভাপতি, শাখারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, কামাল হোসাইন, অধ্যক্ষ, উইজডম ভ্যালী স্কুল, ঘাটাইল, মো. হাবিবুর রহমান, পরিচালক চাইল্ড হ্যাভেন কিন্ডার গার্টেন, গোপালপুর।

উল্লেখ্য, শতভাগ উপস্থিতি, শৃঙ্খলা ও সাফল্যের ভিত্তিতে শাখারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টি গোপালপুর উপজেলায় এ বছর শ্রেষ্ঠ বিদ্যালয়ের খ্যাতি অর্জন করেছে। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আনজু আনোয়ারা ময়না বলেন, ব্যবস্থাপনা কমিটি, শিক্ষক মন্ডলী, অভিভাবক, ছাত্র-ছাত্রী, কর্মচারী ও এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় এ সম্মান অর্জন করা সম্ভব হয়েছে। অতিথিবৃন্দ সফলতার ধারা অব্যাহত রাখার পরামর্শ প্রদান করেন। সকলের সম্মিলিত প্রচেষ্টায় বিদ্যালয়টি একটি মডেল হিসেবে প্রতিষ্ঠিত হবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।


Top
error: Content is protected !!