আজ || সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে লবণের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য; শিশুসহ একই পরিবারের ৭ জন হাসপাতালে       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ    
 


গোপালপুরে মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

কে এম মিঠু, গোপালপুর : টাঙ্গাইলের গোপালপুরে মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে দেশ ও জাতির কল্যাণ এবং সকল শহীদ বীরমুক্তিযোদ্ধাদের রুহের মাগফিরাত কামনায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ভবনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব আবদুস সোবহান তুলার সভাপতিত্বে গতকাল শুক্রবার উক্ত ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ইউনুস ইসলাম তালুকদার, জেলা আওয়ামীলীগের সিনিয়র নেতা বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কে এম আবদুস সালাম, পৌরমেয়র মো. রকিবুল হক ছানা, থানা অফিসার ইনচার্জ  (ওসি) মো. হাসান আল মামুন, জেলা পরিষদের সদস্য বীরমুক্তিযোদ্ধা আব্দুল কাদের তালুকদার, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ, গোপালপুর প্রেসক্লাবের সভাপতি প্রবীণ সাংবাদিক অধ্যাপক জয়নাল আবেদীন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার সুরুজ, শহর আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলাম রফিক, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মো. মিনহাজ উদ্দিন, সংগঠনিক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা সমরেন্দ্র নাথ সরকার বিমল, বীরমুক্তিযোদ্ধা তোরাপ আলী শিকদার, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ সাইফুল ইসলাম, উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বীরমুক্তিযোদ্ধা, সাংবাদিক, সরকারি কর্মকর্তা, শিক্ষক, রাজনৈতিক, ব্যবসায়িক ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এবং সুশীলসমাজের প্রায় পাচঁশতাধিক অতিথি ইফতার ও দোয়া মাহফিলে অংশ গ্রহন করেন।


Top
error: Content is protected !!