আজ || সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে লবণের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য; শিশুসহ একই পরিবারের ৭ জন হাসপাতালে       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ    
 


গোপালপুর প্রেসক্লাব কর্তৃক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

কে এম মিঠু, গোপালপুর : টাঙ্গাইলের গোপালপুর প্রেসক্লাব কর্তৃক আয়োজিত উপজেলা পরিষদ হলরুমে গত শুক্রবার দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

গোপালপুর প্রেসক্লাবের সভাপতি প্রবীণ সাংবাদিক অধ্যাপক জয়নাল আবেদীনের সভাপতিত্বে উক্ত দোয়া ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন গোপালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইউনুস ইসলাম তালুকদার, অতিরিক্ত পুলিশ সুপার (গোপালপুর সার্কেল) রামানন্দ সরকার, উপজেলা নির্বাহী অফিসার দিলরুবা শারমিন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. মাকছুদুল ইসলাম, থানা অফিসার ইনচার্জ  (ওসি) মো. হাসান আল মামুন, জেলা পরিষদের সদস্য বীরমুক্তিযোদ্ধা আব্দুল কাদের তালুকদার, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম আক্তার মুক্তা, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সম্পাদক শফি তালুকদারসহ গোপালপুর প্রেসক্লাবের কর্মরত সাংবাদিক, সরকারি কর্মকর্তা, শিক্ষক, রাজনৈতিক, ব্যবসায়িক ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এবং সুশীলসমাজের শতাধিক অতিথি উক্ত ইফতার ও দোয়া মাহফিলে অংশ গ্রহন করেন।

অনুষ্ঠান উপস্থাপন করেন গোপালপুর প্রেসক্লাবের সম্পাদক সন্তোষ কুমার দত্ত।


Top
error: Content is protected !!