আজ || মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
শিরোনাম :
  গোপালপুরের সেই বাড়িতে দুর্ধষ চুরি, এলাকায় আতঙ্ক       গোপালপুরে লবণের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য; শিশুসহ একই পরিবারের ৭ জন হাসপাতালে       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা    
 


গোপালপুরে অব্যবস্থাপনায় চলছে সাহাপাড়া মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়

 

ডেক্স সংবাদটাঙ্গাইলের গোপালপুর উপজেলার সাহাপাড়া মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়টি দীর্ঘদিন ধরে অব্যবস্থাপনার মধ্য দিয়ে চলছে।

এলাকাবাসীর মৌখিক অভিযোগের ভিত্তিতে সরেজমিনে গত ১৮ মে বিকাল ৩ টার সময় বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, বিদ্যালয় মাঠে বিকট শব্দজনিত দুটি ডিজেল চালিত ধান মাড়াই মেশিন দিয়ে এলাকার জনৈক কৃষক-কৃষাণী ধান মাড়াই করছেন। এতে কোমলমতি শিক্ষার্থীদের লেখাপড়ায় সমস্যা সৃষ্টি করে বিদ্যালয়টি বর্তমানে ধান মাড়াই, ধান আর খড় শুকানোর চাতালে পরিনত হয়েছে।

নাম প্রকাশে জনৈক অভিভাবক বলেন, এ বিদ্যালয়ের কোন নিয়ম কানুন নেই। প্রতিদিন বিদ্যালয় মাঠে ধান মাড়াই ও খড় শুকানোসহ গরু-ছাগল বাধা হচ্ছে।

নাম প্রকাশে এক অনিচ্ছুক স্কুল শিক্ষক বলেন, এলাকার কৃষকগণরা বিকট শব্দজনিত মেশিন দিয়ে ধান মাড়াই ও খড় শুকাতে ছোট্ট স্কুল মাঠটিও ঢেকে রেখেছে! লেখাপড়ার সমস্যা হচ্ছে, আমি অনেকবার নিষেধ করেছি, কথা শুনছে না। আমরা কৃর্তপক্ষের শুভদৃষ্টি আকর্ষণ করছি।


Top
error: Content is protected !!