আজ || বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬
শিরোনাম :
  গোপালপুর প্রেসক্লাবের সংবাদকর্মীদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়       গোপালপুরসহ সারাদেশে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন       গোপালপুরে কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত       তালের শাঁস বিক্রি করে সচ্ছলতার মুখ দেখছেন গোপালপুরের রবি       গোপালপুর পৌরসভায় কোরবানির বর্জ্য শতভাগ অপসারণ       মনে পড়ে ব্রহ্মপুত্র নদীপাড়ের রানার মানিকের কথা       গোপালপুরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন       শিপন রানা ৪৬তম বিসিএস শিক্ষা ক্যাডারে প্রথম       নুরানী তালিমুল কুরআন বোর্ড বাংলাদেশের প্রশিক্ষণ কর্মশালা       গোপালপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে উপজেলা প্রশাসনের জরুরী মিটিং    
 


গোপালপুরে মাদক রাণী বিউটি আটক

নিজস্ব সংবাদদাতা : টাঙ্গাইলের গোপালপুরে হেরোইন ও ইয়াবাসহ মাদকের রাণী বিউটি বেগমকে (৪০) আটক করেছে গোপালপুর থানা পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় পৌরশহরের নন্দনপুর বাজার এলাকা হতে ১০ পুড়িয়া হেরোইন ও ৭০টি ইয়াবাসহ একাধিক মামলার আসামী বিউটিকে আটক করা হয়।

থানার অফিসার ইনচার্জ হাসান আল মামুন জানান, এসআই আশরাফুজ্জামান ও এসআই হাসান জামিল খান এর নেতৃত্বে থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে পৌরশহরের নন্দনপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে বিউটিকে আটক করে নারী পুলিশের হেফাজতে থানায় আনা হয়। এসময় তার পরিহিত শাড়ির কোমড়ের অংশ হতে পলিথিনে মোড়ানো অবস্থায় ১০ পুড়িয়া হেরোইন ও ৭০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

থানা হাজতে জিজ্ঞাসাবাদে বিউটি বেগম পুলিশকে জানান, উক্ত মাদক তার স্বামী নন্দনপুর বাজারস্থ মৃত আব্দুর রউফের ছেলে যুবলীগনেতা আশরাফুজ্জামান আজাদের। স্বামী স্ত্রী মিলে দীর্ঘদিন ধরে এসব মাদক ব্যবসার সাথে আমরা জড়িত।

পরে থানার এসআই আশরাফুজ্জামান বাদী হয়ে ৪ জনকে আসামী করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়। মামলা নং ১৯, তারিখ ১৮ মে ২০১৭। থানার রেকর্ডপত্র অনুযায়ী ধৃত আসামীর বিরুদ্ধে ১৯৯০ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ইতিপূর্বে আরো তিনটি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!