আজ || সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে লবণের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য; শিশুসহ একই পরিবারের ৭ জন হাসপাতালে       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ    
 


গোপালপুরে মুক্তিযোদ্ধা হোসেন আলীকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

কে এম মিঠু, গোপালপুর : টাঙ্গাইলের গোপালপুর পৌরশহরের ডুবাইল গ্রামের বাসিন্দা বীরমুক্তিযোদ্ধা ও সাবেক সেনা সদস্য মো. হোসেন আলী তোতাকে (৬৫) রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।

আজ মঙ্গলবার ২৮ মার্চ বাদ আসর ডুবাইল ইমামবাড়ী দাখিল মাদ্রাসা মাঠে জানাজা শেষে তাকে সামাজিক কবরস্থানে দাফন করা হয়।

এসময় বাংলাদেশ পুলিশ আনুষ্ঠানিকভাবে তাঁকে রাষ্ট্রীয় মার্যাদা দেয়। এতে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ, মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুস সোবহান তুলা, সাবেক কমান্ডার ও জেলা পরিষদের সদস্য আব্দুল কাদের তালুকদার, উপজেলা কৃষি  অফিসার কৃষিবিদ মুহাম্মদ শফিকুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

মো. হোসেন আলী তোতা (৬৫) আজ মঙ্গলবার সকাল ১০টায় তাঁর নিজ বাড়িতে ইন্তেকাল করেন। তিনি এক স্ত্রী, চার ছেলেসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান।


Top
error: Content is protected !!