আজ || সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে লবণের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য; শিশুসহ একই পরিবারের ৭ জন হাসপাতালে       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ    
 


কক্সবাজারে মাইক্রোবাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত গোপালপুরের জ্বীমবাবুর দাফন সম্পন্ন

কে এম মিঠু, গোপালপুর (টাঙ্গাইল) : কক্সবাজারে মাইক্রোবাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত টাঙ্গাইলের গোপালপুর পৌরশহরের ডুবাইলে গ্রামের দশম শ্রেণির ছাত্র জ্বীম বাবুর জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।

উল্লেখ্য, গত ৩০ জানুয়ারি সোমবার ডুবাইল এলাকাস্থ ১০ পর্যটক মাইক্রোবাস নিয়ে কক্সবাজার  বেড়াতে যায়। বেড়ানো শেষে ১ ফেব্রুয়ারি বুধবার নিজ এলাকার উদ্দেশে রওনা দিলে কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের পাগলিরবিল এলাকায় মহাসড়কে সকাল ছয়টার দিকে তাদের বহণ করা মাইক্রোবাসটি একটি বাসকে পাশ কাটানোর সময় বিপরীতমুখী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মাইক্রোবাসটি সড়কের পাশে খাদে উল্টে যায়। এতে ডুবাইল আদর্শ গণ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র মো. জ্বীম বাবু নিহত ও সাত জন আহত হওয়ার ঘটনা ঘটে। আহতদের মালুমঘাট খ্রিশ্চিয়ান মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়। পরে গুরুতর তিনজনকে কক্সবাজার থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

এদিকে বৃহস্পতিবার ভোরে জ্বীম বাবুর মরদেহ নিজ গ্রামে পৌছালে শোকের মাতোম সৃষ্টি হয়। এবং জ্বীমের স্কুলের ছাত্রছাত্রীসহ হাজার হাজার মানুষ জ্বীমকে দেখার জন্য ভীর করে।

সকাল ১০টায় স্থানীয় ডুবাইল ইমামবাড়ি দাখিল মাদ্রাসা মাঠে জানাজা নামাজ শেষে সামাজিক কবরস্থানে জ্বীমকে দাফন করা হয়।


Top
error: Content is protected !!