আজ || মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
শিরোনাম :
  গোপালপুরের সেই বাড়িতে দুর্ধষ চুরি, এলাকায় আতঙ্ক       গোপালপুরে লবণের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য; শিশুসহ একই পরিবারের ৭ জন হাসপাতালে       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা    
 


গোপালপুরে ষাঁড়ের লড়াই ও ভলিবল টুর্ণামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

কে এম মিঠু, গোপালপুর : টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হাদিরা ইউনিয়নের ভাদুরীচরে ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই ও ভলিবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

স্থানীয় গ্রামবাসীর আয়োজনে শুক্রবার বিকেলে ভাদুরীচর ব্রীজপাড় সংলগ্ন মাঠে হাদিরা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি গোলাম মোস্তফা জামালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করেন টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তানভীর হাসান (ছোট মনির)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালপুর উপজেলা আওয়ামী লীগ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার সুরুজ। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন হাদিরা জয় স্পোটিং ক্লাবের সভাপতি মনিরুজ্জামান মিল্টন, অধ্যাপক আব্দুল ওহাব, স্থানীয় আ’লীগ নেতা সোলায়মান হোসেন প্রমূখ।

ভলিবল টুর্ণামেন্টের ফাইনাল খেলায় ভাদুরীচর দলকে পরাজিত করে নিয়ামতপুর দল চ্যাম্পিয়ন হয় এবং ষাঁড়ের লড়াইয়ে সাঈম ও খোকার ষাঁড়কে বিজয়ী করে ষাঁড় মালিকদের পুরস্কার প্রদান করা হয়।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে জনপ্রিয় শিল্পীদের অংশগ্রহনে সঙ্গীতানুষ্ঠান পরিবেশন করা হয়।


Top
error: Content is protected !!