আজ || সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে লবণের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য; শিশুসহ একই পরিবারের ৭ জন হাসপাতালে       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ    
 


গোপালপুরে কলেজ ছাত্রীকে লাঞ্ছিত মামলায় ২যুবক গ্রেফতার

ফলোআপ… 

কে এম মিঠু, গোপালপুর

গোপালপুরে কলেজ ছাত্রী ছখিনা খাতুন শিখাকে লাঞ্ছিত করার মামলায় সম্পৃক্ততা থাকার অভিযোগে দক্ষিণ গোপালপুর চরপাড়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে সাদিকুল ইসলাম (১৯) ও ভূঞাপুর উপজেলার মোমিনপুর গ্রামের আবদুল বাছেদের ছেলে শাকিল আহাম্মেদ (১৯) নিজ নিজ বাড়ি হতে গতকাল শুক্রবার ভোরে গোপালপুর থানা পুলিশ গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছে।

মঙ্গলবার প্রাইভেট পড়া শেষে কলেজে যাওয়ার পথে পৌরশহরের মুদিবাড়ী মোড়ে গোপালপুর মেহেরুননেছা মহিলা কলেজ ছাত্রী ছখিনা খাতুন শিখাকে লাঞ্ছিত করে গোপালপুর পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর মো. নজরুল ইসলামের বখাটে পুত্র মো. নাজমুল হুদা নাঈম (১৯)। ঘটনায় মঙ্গলবার রাতেই বখাটে নাঈমসহ অজ্ঞাত ৩জনকে আসামী করে গোপালপুর থানায় মামলা দায়ের করেছেন ওই ছাত্রীর মা লাভলী খাতুন।


Top
error: Content is protected !!