আজ || বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
শিরোনাম :
  গোপালপুরের সেই বাড়িতে দুর্ধষ চুরি, এলাকায় আতঙ্ক       গোপালপুরে লবণের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য; শিশুসহ একই পরিবারের ৭ জন হাসপাতালে       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা    
 


গোপালপুরে বখাটের হাতে কলেজ ছাত্রী লাঞ্চিত; বিচার দাবিতে থানা ঘেরাও

নিজস্ব সংবাদদাতা :

গোপালপুর পৌরশহরের মুদিবাড়ী মোড়ে এক কলেজ ছাত্রীকে লাঞ্জনার প্রতিবাদে আজ মঙ্গলবার দুপুরে মেহেরুন্নেছা মহিলা কলেজের শিক্ষার্থীরা থানা ঘেরাও করে বখাটের বিচার দাবি করে।

জানা যায়, শাপলাবাড়ি গ্রামের খোরশেদ আলীর মেয়ে মেহেরুননেছা মহিলা কলেজের ছাত্রী সখিনা আকতার আজ মঙ্গলবার শিক্ষকের বাসা থেকে প্রাইভেট পড়া শেষে কলেজে যাওয়ার পথে মুদিবাড়ী মোড়ে পৌর কাউন্সিলর নজরুল ইসলামের বখাটে পুত্র নাইম মোটর সাইকেল দিয়ে ধাক্কা দেয়। প্রতিবাদ করলে বখাটে নাইম সখিনাসহ তার তিন সহপাঠির উপর হামলা চালায়। পরে কলেজের ছাত্রীরা দলবদ্ধ হয়ে থানা ঘেরাও করে বখাটের দাবি করে। থানা পুলিশ দৃষ্টান্তমূলক বিচারের আশ্বাস দিলে তারা কলেজে ফিরে যায়।


Top
error: Content is protected !!