আজ || সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে লবণের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য; শিশুসহ একই পরিবারের ৭ জন হাসপাতালে       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ    
 


গোপালপুরে দূর্গাপুজা উপলক্ষে প্রস্তুতি সভা ও অনুদান প্রদান

কে এম মিঠু, গোপালপুর (টাঙ্গাইল) : 

img_20161003_132045
শারদীয় দূর্গাপুজা ২০১৬ উদযাপন উপলক্ষে গতকাল ৩ অক্টোবর দুপুরে গোপালপুর উপজেলা পরিষদ হলরুমে প্রস্তুতি সভা ও পূজা উদযাপন কমিটির নিকট সরকারি অনুদান প্রদান করা হয়।
উপজেলা নির্বাহি কর্মকর্তা মো. মাসূমুর রহমানের সভাপতিত্বে অনষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ইউনুস ইসলাম তালুকদার। বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি হালিমুজ্জামান তালুকদার, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার সুরুজ, হিন্দুবৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের উপজেলা সভাপতি হরিপদ দে মঙ্গল, সম্পাদক সুভাস চন্দ্র কুন্ডু প্রমুখ।
এবার উপজেলার মোট ৩৫টি পূজা মন্ডপের জন্য সরকারি অনুদান হিসেবে ৫০০ কেজি করে চাউল প্রদান করা হয়।


Top
error: Content is protected !!