আজ || বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
শিরোনাম :
  গোপালপুরের সেই বাড়িতে দুর্ধষ চুরি, এলাকায় আতঙ্ক       গোপালপুরে লবণের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য; শিশুসহ একই পরিবারের ৭ জন হাসপাতালে       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা    
 


গোপালপুরে নিখিল হত্যায় সোহেলের জবানবন্দি

নিজস্ব সংবাদদাতা :

Desktop  টাঙ্গাইলের গোপালপুরে দর্জি নিখিল চন্দ্রকে হত্যার অভিযোগে গ্রেফতার মোসলেম উদ্দিন ওরফে সোহেল (২২) রোববার দুপুরে টাঙ্গাইল চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

জেএমবি সদস্য মোসলেম উদ্দিন ওরফে সোহেল গোপালপুর উপজেলার শাখারিয়া গ্রামের আব্দুল গণি মিয়ার ছেলে। এর আগে শনিবার রাতে সোহেলকে টাঙ্গাইলের এলেঙ্গা বাস স্ট্যান্ড থেকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশ।

ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অশোক কুমার সিংহ জানান, এ বছরের ৩০ এপ্রিল গোপালপুর উপজেলার ডুবাইল বাজারে দর্জি নিখিল চন্দ্রকে কুপিয়ে হত্যা করা হয়। তিন যুবক মোটরসাইকেল নিয়ে তাকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়।

পরে ঘটনাস্থলের আশপাশ থেকে দু’টি চাপাতি, চারটি দেশীয় হ্যান্ড গ্রেনেড, রক্তমাখা একটি শার্ট উদ্ধার করা হয়।
হত্যাকাণ্ডের পর গোপালপুর থানায় হত্যা ও বিস্ফোরক আইনে পৃথক দু’টি মামলা দায়ের করা হয়।

এ বিষয়ে টাঙ্গাইলের পুলিশ সুপার (এসপি) মাহবুব আলম জানান, আমরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খবর পাই দর্জি নিখিল হত্যার প্রধান আসামি নিউ জেএমবি সদস্য মোসলেম উদ্দিন ওরফে সোহেল কালিহাতীর এলেঙ্গা বাজারে অবস্থান করছে।
এরপর ডিবি পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাকে আটক করে।

তিনি জানান, গ্রেফতার হওয়া জেএমবি সদস্য সোহেল আদালতে স্বীকারোক্তিতে জানায়, এ হত্যার সাথে আরও তিনজন জড়িত রয়েছে। এর মধ্যে পঞ্চগড়ের বাইক হাসান নামে এক জেএমবি সদস্য রাজশাহীতে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। এছাড়া অপর দুইজন হলো জেএমবি সদস্য সিরাজগঞ্জের রফিক ও হৃদয়।


Top
error: Content is protected !!