আজ || বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
শিরোনাম :
  গোপালপুরের সেই বাড়িতে দুর্ধষ চুরি, এলাকায় আতঙ্ক       গোপালপুরে লবণের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য; শিশুসহ একই পরিবারের ৭ জন হাসপাতালে       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা    
 


গোপালপুরে জঙ্গি ও সন্ত্রাস প্রতিরোধে সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব সংবাদদাতা :

IMG_0109
টাঙ্গাইলের গোপালপুরে জঙ্গি ও সন্ত্রাস প্রতিরোধে শহর শাখার কমিটি গঠন উপলক্ষে আজ মঙ্গলবার উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এক সমাবেশ অনুষ্টিত হয়েছে।
শহর আওয়ামী লীগের সভাপতি এস এম রফিকুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও গোপালপুর উপজেলা জঙ্গি ও সন্ত্রাস প্রতিরোধ কমিটির উপদেষ্টা বীরমুক্তিযোদ্ধা কে এম আব্দুস সালাম।
সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ইউনুস ইসলাম তালুকদার, পৌর মেয়র রকিবুল হক ছানা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হালিমুজ্জামান তালুকদার, উপজেলা ভাইসচেয়ারম্যান আব্দুল লতিফ, মহিলা ভাইসচেয়ারম্যান মরিয়ম আক্তার মুক্তা, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও উপজেলা জঙ্গি ও সন্ত্রাস প্রতিরোধ কমিটির সদস্য সচিব প্রকৌশলী খন্দকার গিয়াস উদ্দিন, সহসভাপতি আব্দুল জব্বার সরকার, মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুস সোবহান তুলাসহ যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে শহর আওয়ামী লীগের সভাপতি এস এম রফিকুল ইসলাম রফিককে সভাপতি ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল লতিফকে সম্পাদক করে কমিটি গঠন করা হয়।


Top
error: Content is protected !!