আজ || বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
শিরোনাম :
  গোপালপুরের সেই বাড়িতে দুর্ধষ চুরি, এলাকায় আতঙ্ক       গোপালপুরে লবণের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য; শিশুসহ একই পরিবারের ৭ জন হাসপাতালে       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা    
 


গোপালপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জঙ্গিবাদ বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত

কে এম মিঠু, গোপালপুর (টাঙ্গাইল) :

Photo-Gopalpur-Tangail-2016 (1)
গোপালপুরে সন্ত্রাস জঙ্গিবাদ ও নাশকতা প্রতিরোধে উপজেলার বিভিন্ন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচী পালন করেছে।
মানববন্ধন কর্মসূচী উপলক্ষে আজ সোমবার সকাল ১১টা থেকে ১২ পর্যন্ত জঙ্গিবাদ ও নাশকতা বিরোধী নানান স্লোগানে ডুবাইল আর্দশ গণ উচ্চ বিদ্যালয়, ডুবাইল ইমামবাড়ি দাখিল মাদ্রাসা, পাকুয়া উচ্চ বিদ্যালয়, গোপালপুর কলেজ, সূতী ভিএম পাইলট মডেল উচ্চ বিদ্যালয়, মেহেরুন্নেছা মহিলা কলেজ, সূতি দাখিল মাদ্রাসা, ভেঙ্গুলা ফজলুল হক ডিগ্রী কলেজ, ধোপাকান্দি আর্দশ বালিকা উচ্চ বিদ্যলয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে মানববন্ধন কর্মসূচী পালন করে।

Photo-Gopalpur-Tangail-2016 (2)
এদিকে ‘কুরআন হাদিসে বর্ণিত জিহাদ আর জঙ্গি ও সন্ত্রাসবাদ এক নয়’ স্লোগানে জামিয়াতুল মোদার্রেসিন গোপালপুর উপজেলা শাখা থানাব্রীজ চত্বরে মানববন্ধন ও সমাবেশ পালন করে। সংগঠনের সভাপতি মাওলানা আব্দুল কাদের গোলজারীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, পৌর মেয়র রকিবুল হক ছানা, থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুল জলিল, জামিয়াতুল মোদার্রেসিন টাঙ্গাইল জেলা সভাপতি ও গোপালপুর কামিল মাদরাসার অধ্যক্ষ ড. ফায়জুল আমীন সরকার, গোপালপুর শাখার সম্পাদক মো. নূরুল ইসলাম, পৌর কাউন্সিলর আল মামুন প্রমুখ। এ কর্মসূচিতে উপজেলার ২৪টি মাদরাসার শিক্ষক-কর্মচারী ও গোপালপুর কামিল মাদরাসার কয়েকশত শিক্ষার্থী অংশ গ্রহণ করে।


Top
error: Content is protected !!