আজ || মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
শিরোনাম :
  গোপালপুরের সেই বাড়িতে দুর্ধষ চুরি, এলাকায় আতঙ্ক       গোপালপুরে লবণের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য; শিশুসহ একই পরিবারের ৭ জন হাসপাতালে       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা    
 


গোপালপুরে কলেজ সরকারিকরণের দাবিতে হরতাল পালিত

নিজস্ব সংবাদদাতা :

New folder
টাঙ্গাইলের গোপালপুর কলেজ সরকারিকরণের পূর্বোক্ত ঘোষণা বহালের দাবি ও মেহেরুন্নেছা মহিলা কলেজ সরকারিকরণের প্রতিবাদে গোপালপুর উপজেলা আওয়ামীলীগ গত সোমবার পৌরশহরে হরতাল পালন করে। ভোর ৬টা থেকে দুপুর ১টা পর্যন্ত হরতালের সময় সকল যান চলাচল বন্ধ ছিল। শিক্ষাপ্রতিষ্ঠান, দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান খোলেনি। হরতালের সমর্থনে আওয়ামীলীগের কর্মীসমর্থক এবং কলেজের শিক্ষক কর্মচারি ও শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। উল্লেখ্য ১৯৬৮ সালে প্রতিষ্ঠিত গোপালপুর কলেজেকে বাদ দিয়ে জোট সরকারের সাবেক উপমন্ত্রী গ্রেনেড হামলায় অন্তরীন আব্দুস সালাম পিন্টু প্রতিষ্ঠিত মেহেরুনেচ্ছা মহিলা কলেজ সরকারিকরণের প্রতিবাদে আওয়ামীলীগ নেতাকর্মীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। আওয়ামীলীগের স্থানীয় সাংসদ খন্দকার আসাদুজ্জামানের ডিও লেটার এবং তদবিরে কলেজ সরকারিকরণ হওয়ায় দলীয় সাংসদের এ বিতর্কিত কাজের প্রতিবাদ জানাতে গোপালপুর উত্তাল হয়ে উঠে এবং টানা তিন দিন ধরে বিক্ষোভ মিছিল, সমাবেশ, সড়ক অবরোধ ও হরতাল কর্মসূচি চলে।


Top
error: Content is protected !!