আজ || সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে লবণের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য; শিশুসহ একই পরিবারের ৭ জন হাসপাতালে       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ    
 


গোপালপুরে অশ্লীল নাচের প্যান্ডেল ভেঙ্গে দিয়ে ৪ জনকে জেল জরিমানা

গোপালপুর (টাঙ্গাইল) :

gopalpurbarta24

ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সাজাপ্রাপ্তরা

টাঙ্গাইলের গোপালপুরে মেলার নামে অশ্লীল নাচ পরিচালনার অভিযোগে আজ শুক্রবার দুপুরে ৪ জনকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জেল-জরিমানা প্রদান করেছে।
উপজেলার আলমনগর বাজার এলাকায় কতিপয় যুবক প্রশাসনের অনুমতি ছাড়াই মেলার আয়োজন করে ভাড়াটে নর্তকিদের দিয়ে রাতভর অশ্লীল নৃত্ত পরিচালনা করায় গোপালপুর থানা পুলিশের সহযোগিতায় উপজেলা নির্বাহি কর্মকর্তা ও নির্বাহি ম্যাজিষ্ট্রেট মো. মাসূমুর রহমান অভিযান চালিয়ে নাচের প্যা-েল ভেঙ্গে দিয়ে দন্ডবিধি ২৯৪ ধারা ভঙ্গের অপরাধে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযুক্ত মো: জুলহাস (৩৫) গাজীপুর, রফিকুল ইসলাম (৩০) কালিয়াকৈর, শ্রী সাগর চৌধুরী (২২) জয়পুরহাট এদের প্রত্যেককে ৩ মাস করে বিনাশ্রম কারাদন্ড এবং মো. হাবিবুর রহমান (৩২) পিতা ইদ্রিস আলী, ফলদা, ভূঁঞাপুরকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদ- প্রদান করে টাঙ্গাইল কারাগারে পাঠায়। উপজেলা নির্বাহি কর্মকর্তা মো. মাসূমুর রহমান বলেন, অশ্লীলতা, জুয়া এবং মাদকের ব্যাপারে কাউকে কোন প্রকার ছাড় দেয়া হবে না।


Top
error: Content is protected !!