আজ || সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে লবণের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য; শিশুসহ একই পরিবারের ৭ জন হাসপাতালে       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ    
 


গোপালপুরে ২৩ জন এনথ্রাক্স রোগে আক্রান্ত

রোগাক্রান্ত গরু জবাই করে মাংস বিতরণ

Sep14N-24
কে এম মিঠু, গোপালপুর :
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়নের ভোলারপাড়া গ্রামে নারী পুরুষসহ ২৩ জন এনথ্রাক্স রোগে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। এদের মধ্যে ১৮ জন গোপালপুর হাসপাতালে এবং অবশিষ্টরা ভূয়াপুর ও টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসা নেয়। হেমনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান দুলাল হোসেন জানান, ওই গ্রামের মিনহাজ চাকদার গত ২০ জুন সোমবার পালের একটি রোগাক্রান্ত বলদ জবাই করে মাংস বিতরণ করে। বলদ জবাই, মাংস ছাড়ানো, বিতরণ ও রান্নার সাথে জড়িত সবাই এ রোগে আক্রান্ত হয়ে পড়ে। এদের মধ্যে আহামদ চাকদার, তাজেম তালুকদার, কবির হোসেন, লেবু মিয়া, আরিফ হোসেন, রাশেদুল ইসলাম, মঞ্জুরুল ইসলাম, হেলাল উদ্দীন, ইয়াজ উদ্দীন, আলিফ মিয়া, রাজিব হোসেন, গোলবানু, বণ্যা ইসলাম, জায়দা বেগম, কোহিনূর বেগম, শাহনাজ বেগম, কনা বেগম, শিউলী রহমান গত মঙ্গলবার গোপালপুর হাসপাতাল থেকে চিকিৎসা নেন। পরে আক্রান্ত গরুর মাংস খেয়ে আক্রান্ত অজ্ঞাতনামা আরো ৫ জন ভূঞাপুর ও টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসা নেন। গোপালপুর উপজেলা স্বাস্থ্য প্রশাসক ডাঃ মতিউর ঘটনার সত্যতা স্বীকার করে জানান, গরু জবাই, মাংস বন্টন এবং মাংস ধোঁয়ামোছার সাথে জড়িতদের সবাই আক্রান্ত হয়। প্রথমে হাতে মারাত্মক ঘা দেখা দেয়। পরে তা শরীরের অন্যাণ্য স্থানে ছড়িয়ে পড়ে। আক্রান্তদের যথাযথ চিকিৎসা দেয়া হয়েছে। ওই গ্রামে একটি মেডিক্যাল টিম কাজ করছে বলে জানান তিনি।


Top
error: Content is protected !!