আজ || বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
শিরোনাম :
  গোপালপুরের সেই বাড়িতে দুর্ধষ চুরি, এলাকায় আতঙ্ক       গোপালপুরে লবণের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য; শিশুসহ একই পরিবারের ৭ জন হাসপাতালে       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা    
 


গোপালপুরে পাঁচ দিন পরে মিললো মুক্তিযোদ্ধা কাশেম আলীর লাশ

নিজস্ব সংবাদদাতা :

Gopalpur---Tangail-Photo- 22.11.2015 (2) copy

রহস্যজনকভাকে নিখোঁজ হওয়ার পাঁচদিন পর আজ রবিবার দুপুরে বীর মুক্তিযোদ্ধা কাশেম আলীর লাশ উদ্ধার করা হয়েছে। উপজেলা পরিষদ চত্বরের চতুর্থ শ্রেণীর সরকারি কর্মচারি ক্লাব থেকে পুলিশ লাশ উদ্ধার করে। পুলিশ জানায়, পৌর শহরের সূতি কালিবাড়ি নিবাসী বীর মুক্তিযোদ্ধা কাশেম আলী (৬০) ছিলেন উপজেলা এলজিইডির চতুর্থ শ্রেণীর কর্মচারি। গত বুধবার দুপুর ২টা পর্যন্ত তিনি অফিস করেন। এরপর তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিলনা। মোবাইল ফোন বন্ধ ছিল। মুক্তিযোদ্ধা কাশেম আলীর পুত্র  শামীম আল মামুন গত ১৯ নভেম্বর গোপালপুর থানায় একটি জিডি দায়ের করেন। তার রহস্যজনক অর্ন্তধান নিয়ে পৌরশহরে তোলপাড় শুরু হয়। পরিবারের সদস্যরা অভিযোগ করেন, উপজেলা পরিষদ ভবনে অবস্থিত এলজিইডি অফিস থেকে ২০ গজ দূরের তালাবদ্ধ ওই ক্লাব ঘরে পাঁচ দিন ধরে মুক্তিযোদ্ধা কাশেম আলীর লাশ পড়ে ছিল। অথচ তার সহকর্মী অথবা ক্লাবের কর্মচারি কেউ বিষয়টি জানতো না তা কি করে সম্ভব। তারা কাশেম আলীর মৃত্যু রহস্য উদঘাটনের দাবি জানান। গোপালপুর পৌরসভার কাউন্সিলর মুহাম্মদ সাইফুল ইসলাম জানান, তার মৃত্যু রহস্যজনক। ওসি জহিরুল ইসলাম জানান, সুরত হালের সময় লাশে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়না তদন্ত শেষে এটি হত্যা না আত্মহত্যা তা জানা যাবে।


Top
error: Content is protected !!