আজ || সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে লবণের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য; শিশুসহ একই পরিবারের ৭ জন হাসপাতালে       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ    
 


গোপালপুরে ভয়াবহ অগ্নিকান্ডে ৩০লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

Ognikando- Photo-Gopalpur-Tangail-14.08.2015. (1)

নিজস্ব প্রতিবেদক :

টাঙ্গাইলের গোপালপুর উপজেলার আলমনগর ইউনিয়ন পরিষদ সংলগ্ন বোর্ড বাজারে গত শুক্রবার ভয়াবহ অগ্নিকান্ড সংগঠিত হয়। দুপুরে এ অগ্নিকান্ড ঘটলে ৬টি দোকান সম্পুর্ন ও ২টি দোকান আংশিক ক্ষতিগ্রস্থ হয়।

ক্ষতিগ্রস্থরা জানান, অগ্নিকান্ডে ঔষধের দোকান, স্টেশনারী দোকান, সেলুন, মনোহারী দোকান ও ১টি চা স্টলসহ মোট ৮টি দোকান ক্ষতিগ্রস্থ হয়। স্থানীয় জনসাধারনের প্রানান্তকর চেষ্টায় আগুন প্রাথমিক পর্যায়ে নিয়ন্ত্রনে আসে। পরবর্তীতে মধুপুর থেকে ফায়ার সার্ভিস এসে আগুন সম্পুর্নরুপে নিয়ন্ত্রন আনে।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সানোয়ার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্থ দোকানি ও দুই ঘর মালিককে ২বান্ডিল করে ঢেউটিন ও নগদ ৬ হাজার টাকা প্রদানের ঘোষণা দেন। এছাড়া স্বল্পসুদে ব্যবসায়ীদের মধ্যে ব্যাংক ঋৃন প্রদানের ব্যবস্থা করবে বলে আশ্বাস দেন।

উপজেলা চেয়ারম্যান ইউনুস ইসলাম তালুকদার, আওয়ামী লীগ সভাপতি হালিমুজ্জামান তালুকদার, সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার সুরুজ, সিএ সোহেল রানা প্রমুখ ঘটনাস্থল পরিদর্শন করেন।

প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে বৈদ্যূতিক সর্টসার্কিট থেকে এ অগ্নিকান্ডের সুত্রপাত হয়।


Top
error: Content is protected !!