আজ || সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে লবণের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য; শিশুসহ একই পরিবারের ৭ জন হাসপাতালে       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ    
 


গোপালপুরে ৩দিন ব্যাপী ফলদ বৃক্ষ মেলা শুরু

নিজস্ব সংবাদদাতা:

Krishe Mella News.Photo-02 Gopalpur-Tangail
টাঙ্গাইলের গোপালপুরে ‘দিন বদলের বাংলাদেশ, ফলদ বৃক্ষে ভরবো দেশ’ প্রতিপাদ্যে উপজেলা পরিষদ ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ আয়োজনে ৩দিন ব্যাপী ফলদ বৃক্ষ মেলা আজ বৃহস্পতিবার থেকে উপজেলা পরিষদ চত্বরে শুরু হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সানোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও স্থানীয় সংসদ সদস্য খন্দকার আসাদুজ্জামান এম.পি।
বিশেষ অতিথি ছিলেন, ভাইস চেয়ারম্যান মো. আব্দুল লতিফ সিটি, ভাইস চেয়ারম্যান (নারী) মরিয়ম আক্তার মুক্তা, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মুহাম্মাদ শফিকুর রহমান, গোপালপুর থানার ওসি মো. জহিরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. হালিমুজ্জামান তালুকদার, সাবেক সাধারণ সম্পাদক রকিবুল হক ছানা প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা অফিসার মাহবুবউল আলম খাসনবিশ।


Top
error: Content is protected !!