আজ || মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ       গোপালপুরে প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ       গোপালপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা       গোপালপুর প্রেসক্লাবের সংবাদকর্মীদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়       গোপালপুরসহ সারাদেশে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন       গোপালপুরে কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত       তালের শাঁস বিক্রি করে সচ্ছলতার মুখ দেখছেন গোপালপুরের রবি    
 


জামায়াতকে নিষিদ্ধ করা না করা নিয়ে বিতর্ক

বাংলাদেশের খাদ্যমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, পুলিশের সাথে যদি জামায়াতে ইসলামীর কর্মীদের সহিংসতা অব্যাহত থাকে তাহলে তাদেরকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে। ঢাকায় বিবিসির ‘বাংলাদেশ সংলাপে’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করা উচিত কি না সেটি নিয়ে শনিবার বিবিসির বাংলাদেশ সংলাপের দ্বিতীয় অনুষ্ঠানে তীব্র বিতর্ক হয়।

বাংলাদেশ সংলাপের এবারের প্যানেল সদস্যরা ছিলেন, বাংলাদেশ সরকারের খাদ্যমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা ড. আব্দুর রাজ্জাক, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান, মানবাধিকার সংস্থা অধিকারের সেক্রেটারি আদিলুর রহমান খান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক ড. কাবেরী গায়েন।


Top
error: Content is protected !!