আজ || সোমবার, ২৭ জুলাই ২০২৬
শিরোনাম :
  প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ       গোপালপুরে প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ       গোপালপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা       গোপালপুর প্রেসক্লাবের সংবাদকর্মীদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়       গোপালপুরসহ সারাদেশে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন       গোপালপুরে কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত       তালের শাঁস বিক্রি করে সচ্ছলতার মুখ দেখছেন গোপালপুরের রবি       গোপালপুর পৌরসভায় কোরবানির বর্জ্য শতভাগ অপসারণ    
 


রিচার্ডের কঙ্কাল উদ্ধার

গাড়ি পার্কিং করার একটি পতিত জায়গায় গবেষণা করতে মাটি খুঁড়তে গিয়ে একটিকঙ্কাল উদ্ধার করেছে যুক্তরাজ্যের লেইসেস্টার ইউনিভার্সিটির একদলপ্রত্নতাত্ত্বিক।তবে, এই কঙ্কালটি সাধারণ কোনো মানুষের কঙ্কাল নয়। খোদ ইংল্যান্ডের রাজা তৃতীয় রিচার্ডের।

পঞ্চদশ শতকে ‘হাউজ অব ইয়র্কে’র সর্বশেষ রাজা হিসেবে ইংল্যান্ড শাসন করেন তৃতীয় রিচার্ড।এ ব্যাপারে লেইসেস্টার ইউনিভার্সিটির বিশেষজ্ঞরা বলেন, হাড়ের ডিএনএ পরীক্ষা অনুযায়ী কঙ্কালটি রাজকীয় পরিবারের রক্তবাহী। লেইসেস্টার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও প্রখ্যাত প্রত্নতাত্ত্বিক রিচার্ড বাকলে বলেন, “যৌক্তিক বিতর্কের পরও আমাদের মনে হচ্ছে এটা রাজা তৃতীয় রিচার্ডেরই কঙ্কাল।”বিশেষজ্ঞ দলটি জানায়, “কঙ্কালটিতে দশটি আঘাতের চিহ্ন রয়েছে। এর মধ্যে মাথার খুলিতেই (স্কাল) রয়েছে আটটি।”প্রত্নতত্ত্ব দলটির পক্ষ থেকে প্রাথমিকভাবে জানানো হয়, “খুব তাড়াতাড়ি লেইসেস্টারের একটি চার্চে সমাহিত করা হবে কঙ্কালটি।”

উল্লেখ্য, ৩২ বছর বয়সী ইংল্যান্ডের এই রাজা ১৪৮৫ সালের বসওর্থের গৃহযুদ্ধে মারা যান।এ ব্যাপারে শিগগির বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে বলে জানায় প্রত্নতাত্ত্বিক দলটি।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!