আজ || সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে ১২০০ মিটার অবৈধ চায়না জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস       গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা    
 


হরতাল বন্ধে জাতীয় ঐক্য দরকার

 

হরতাল এখন জাতীয় সমস্যা, এটা বন্ধে জাতীয় চেতনার উন্মেষ এবং জাতীয় ঐক্যমত্য গঠন করতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুল জলিল।

রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আসুন আমরা হরতাল প্রত্যাহার করি। হরতালের পরিবর্তে জনগণের কাছে গ্রহণযোগ্য প্রতিবাদের নতুন কোন পদ্ধতি চালু করি।’

বুধবার দুপুরে শাহবাগের পাবলিক লাইব্রেরিতে বাংলাদেশ নাগরিক সেবা সংঘ আয়োজিত ‘হরতাল মুক্ত বাংলাদেশ চাই’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আব্দুল জলিল বলেন, ‘হরতাল জাতীয় জীবনের একটি বড় সমস্যা। রাজনীতিতে প্রতিবাদের ভাষা অনেক। কিন্তু এ অঞ্চলের মানুষের কাছে প্রতিবাদের ভাষা ছিল হরতাল। তবে হরতাল এখন মানুষের কাছে গ্রহনযোগ্য কোন বিষয় নয়। এ ব্যাপারে বিকল্প চিন্তা করতে হবে। হরতাল দিয়ে গাড়ি ভাংচুর করলেই তা সফল হবে এ চিন্তা থেকে বের হয়ে আসতে হবে।’

রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আসুন ধ্বংসাত্মক রাজনীতির হরতাল পরিহার করে নতুন কোন চিন্তা করি। হরতালের নামে সন্ত্রাস বন্ধ করে আগামী দিনে গণতান্ত্রিক পদ্ধতিতে নতুন কোন কিছু চালু করতে হবে।’

বাংলাদেশ নাগরিক সেবা সংঘের সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


Top