আজ || সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ    
 


প্রবল বরফ : লন্ডনের হিথরো বিমানবন্দরের ২৬০টি ফ্লাইট বাতিল

undefined

প্রবল বরফের কারণে দৃষ্টিসীমা কমে যাওয়ায় লন্ডনের হিথরো বিমানবন্দরের ২৬০টি ফ্লাইট বাতিল করা হয়েছে । এর মধ্যে ২০ ভাগই ছিল নিয়মিত ফ্লাইট । এতে টানা তৃতীয় দিনের মত দুর্ভোগে পড়েছে যাত্রীরা।
শুক্রবার থেকেই হিথরোতে বিমান চলাচল বিঘ্নিত হচ্ছে । ইউরোপের অন্যতম ব্যস্ত এই বিমান বন্দরের বাইরে তাবু টানিয়ে শত শত যাত্রী  অবস্থান করছে।
হিথরো কর্তৃপক্ষ বলেছে, ২০১০ সালে বরফের কারণে বেশ কয়েকদিন বিমান চলাচল বন্ধ থাকার পর বরফাচ্ছন্ন আবহাওয়া মোকাবিলার জন্য তারা লাখ লাখ ডলার খরচ করেছে। তারপরও দৃষ্টিসীমা কমে যাওয়ায় বাধাহীনভাবে রানওয়েতে নামতে পারছে না বিমান ।
বিমানবন্দর কর্তৃপক্ষ বলেছে, আরো ফ্লাইট বাতিল করার সম্ভাবনা রয়েছে। কারণ, পূর্ভাবাসে বলা হয়েছে আগামী কয়েক সপ্তাহে ব্রিটেনে বরফ পড়তে পারে।
বরফাচ্ছন্ন আবহাওয়ার কারণে ইউরোপের তৃতীয় ব্যস্ততম জার্মানির ফ্রাঙ্কফুট বিমানবন্দর কর্তৃপক্ষ রোববার ২৯২টি ফ্লাইট বাতিল করেছে।


Top