আজ || সোমবার, ০৮ Jun ২০২৬
 


গোপালপুরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

গোপালপুর বার্তা ডেক্স :
‘আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার-সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার’ প্রতিপাদ্যে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে টাঙ্গাইলের গোপালপুর উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রোববার (৮ মার্চ) বেলা ১১টায় গোপালপুর উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।

অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তা-কর্মচারী, নারী সংগঠনের সদস্য, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

কৃতি শিক্ষার্থী ফারিয়া জাহান মুনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) নবাব আলী, গোপালপুর থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা খাতুন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মফিজুল ইসলাম, গোপালপুর প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদীন, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি বিলকিস সুলতানা প্রমুখ।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!