আজ || মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে ১২০০ মিটার অবৈধ চায়না জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস       গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা    
 


গোপালপুরে যমুনার চরাঞ্চলে শিশুদের মাঝে পোশাক ও জুতা বিতরণ

ডেক্স নিউজ :
টাঙ্গাইলের গোপালপুরে যমুনা নদীর দুর্গম চরাঞ্চল শুশুয়ায় আন্তর্জাতিক দাতা সংস্থা হিউম্যান কনসার্ন ইন্টারন্যাশনাল-এর অর্থায়নে এবং বেসরকারি উন্নয়ন সংস্থা সুশীলন-এর বাস্তবায়নে চাইল্ড স্পন্সরশিপ প্রোগ্রাম এর আওতায় ৬৯ জন শিশুর মাঝে পোশাক ও জুতা বিতরণ করা হয়েছে।

রবিবার (২ নভেম্বর) শুশুয়া ওয়েলফেয়ার এসোসিয়েশনের মাঠে ৬৯ জন শিশুকে বোরখা, থ্রি-পিস, জুতা, স্কার্ফ ও শার্ট-প্যান্ট, পাঞ্জাবি, পাজামা প্রদান করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শুশুয়া ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি মমিনুর রহমান, সুশীলনের ফিল্ড ফ্যাসিলিটেটর রুমা খাতুন ও ভলান্টিয়ার রাশিদা খাতুন। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সুশীলনের উপ-পরিচালক মোস্তফা বকলুজ্জামান এবং মনিটরিং অফিসার কাজী ফয়সাল কবির।

সুবিধাভোগী শিশুরা জানান, হিউম্যান কনসার্ন ইন্টারন্যাশনালের সহায়তায় তারা বছরজুড়ে শিক্ষা উপকরণ, খাদ্যসামগ্রী, স্বাস্থ্য সহায়তা, পোশাক, খেলাধুলার সরঞ্জাম, ঈদ উপহার, ছাতা, ব্যাগ, পানির পটসহ বিভিন্ন সুযোগ-সুবিধা পাচ্ছেন। তারা আরও বলেন, বন্যাকবলিত এলাকা হওয়ায় আমাদের অভিভাবকেরা এসব দিতে পারতেন না। এখন এসব পেয়ে আমরা নিয়মিত মাদরাসায় যেতে পারছি।


Top