আজ || মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ    
 


গোপালপুরে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে ‘ভূমি মেলা’ উদ্বোধন

কে এম মিঠু, গোপালপুর :

টাঙ্গাইলের গোপালপুরে বর্ণাঢ্য আয়োজনে ভূমি সেবা সপ্তাহ ২০২৫ উপলক্ষে ভূমি মেলার শুভ উদ্বোধন করা হয়েছে।

“নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি” শ্লোগানকে সামনে রেখে উপজেলা ভূমি অফিসের আয়োজনে র‍্যালি, আলোচনা সভা, গণসেবা, ভূমি সেবা প্রদর্শনী, নামজারি গণশুনানি, কুইজ প্রতিযোগিতা এবং ভূমি খাজনা আদায় করা হয়। উপজেলা পরিষদ চত্বর ও উপজেলা ভূমি অফিসে এসব আয়োজন করা হয়। আগামী ২৭ মে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে এ মেলার সমাপনী ঘোষণা করা হবে।

রবিবার (২৫ মে) সকাল ১১ টায় এ উপলক্ষে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত আলোচনা সভায় সহকারী কমিশনার (ভূমি) মো. সাইদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. তুহিন হোসেন। বক্তব্য রাখেন, উপজেলা সমাজসেবা অফিসার এখলাস মিয়া, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. গোলাম মোর্শেদ, ওসি (তদন্ত) মামুন ভুঞা, প্রেসক্লাব সম্পাদক অটল শরিয়ত উল্লাহসহ শিক্ষার্থী ও সেবা গ্রহীতারা।

সহকারী কমিশনার (ভূমি) মো. সাইদুল ইসলাম জানান, জনগণকে দালাল মুক্ত, ভোগান্তি মুক্ত সেবা পেতে জনসচেতনতা বৃদ্ধি, ভূমি সেবা ডিজিটাইজেশনের সুবিধা ও সহজিকরণ সম্পর্কে অবহিত করতেই এ মেলার আয়োজন।


Top