আজ || সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে ১২০০ মিটার অবৈধ চায়না জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস       গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা    
 


আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে মামলা প্রতিবাদে মানববন্ধন

ডেক্স নিউজ :
মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল কর্তৃক দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মাহমুদুর রহমানসহ অন্যান্য সাংবাদিকদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে টাঙ্গাইলের গোপালপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (২৩ এপ্রিল) গোপালপুর থানা মার্কেটের সম্মুখে আমার দেশ পাঠক মেলা এ মানববন্ধনের আয়োজন করে। স্থানীয় সাংবাদিক, শিক্ষকসহ বিভিন্ন পেশাজীবি মানুষ মানববন্ধনে অংশ গ্রহণ করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন গোপালপুর  প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীন , সাধারণ সম্পাদক অটল শরিয়ত উল্লাহ, দৈনিক আমার দেশের গোপালপুর প্রতিনিধি প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি ইকবাল হোসেন খান, সহসভাপতি আব্দুল সালাম খান, সাংবাদিক মোঃ রুবেল আহমেদ, নূর আলম, বিধান চন্দ্র, মোস্তাফিজুর রহমান, উপজেলা জামাতের আমির হাবিব হাবিবুর রহমান, শিক্ষক প্রতিনিধি কে এম শামীম, আমার দেশ পাঠক মেলা গোপালপুর  উপজেলার পক্ষে আব্দুর রাজ্জাক, ছাত্র সামির খান প্রমুখ।
বক্তারা অবিলম্বে এ মিথ্যা ভিত্তিহীন ও ষড়যন্ত্র মূলক মামলা প্রত্যাহারের দাবী জানায়।


Top