আজ || মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
শিরোনাম :
  গোপালপুরের সেই বাড়িতে দুর্ধষ চুরি, এলাকায় আতঙ্ক       গোপালপুরে লবণের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য; শিশুসহ একই পরিবারের ৭ জন হাসপাতালে       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা    
 


গোপালপুর উপজেলা পরিষদ স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা

কে এম মিঠু, গোপালপুর :

টাঙ্গাইলের গোপালপুর উপজেলার একমাত্র ইংলিশ ভার্সন স্কুল ‘উপজেলা পরিষদ স্কুল, গোপালপুর’ এর ২০২৪ শিক্ষাবর্ষের বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছে।

সোমবার (৩০ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত স্কুল ক্যাম্পাসে প্লে গ্রুপ থেকে তৃতীয় শ্রেণির ফলাফল প্রকাশ, মার্কসীট ও পুরস্কার প্রদান করা হয়।

স্কুলের অধ্যক্ষ মো. ফজলুল কবীরের সভাপতিত্বে ফলাফল ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত থেকে পুরস্কার প্রদান করেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও স্কুল পরিচালনা পর্ষদের সহসভাপতি মো. নাজমুল হাসান, উপজেলা শিক্ষা অফিসার মো. মফিজুর রহমান, সহকারী শিক্ষা অফিসার মো. রোকনুজ্জামান, প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীন, হোসেন শহীদ সোহরাওয়ার্দী উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী সিনিয়র শিক্ষক মো. শামসুল আলম, স্কুলের প্রশাসনিক কর্মকর্তা কে এম মিঠু প্রমুখ। এসময় স্কুলের শিক্ষকমণ্ডলী, শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গোপালপুরের সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. পারভেজ মল্লিকের পরিকল্পনায় ২০২২ সালে উপজেলা পরিষদ চত্বরে স্কুলটি প্রতিষ্ঠা করা হয়।


Top
error: Content is protected !!