আজ || বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬
শিরোনাম :
  গোপালপুর প্রেসক্লাবের সংবাদকর্মীদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়       গোপালপুরসহ সারাদেশে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন       গোপালপুরে কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত       তালের শাঁস বিক্রি করে সচ্ছলতার মুখ দেখছেন গোপালপুরের রবি       গোপালপুর পৌরসভায় কোরবানির বর্জ্য শতভাগ অপসারণ       মনে পড়ে ব্রহ্মপুত্র নদীপাড়ের রানার মানিকের কথা       গোপালপুরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন       শিপন রানা ৪৬তম বিসিএস শিক্ষা ক্যাডারে প্রথম       নুরানী তালিমুল কুরআন বোর্ড বাংলাদেশের প্রশিক্ষণ কর্মশালা       গোপালপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে উপজেলা প্রশাসনের জরুরী মিটিং    
 


ইমনরা স্বাধীনতা এনে দিয়েছে: টাঙ্গাইল জেলা জামায়াত আমীর 

গোপালপুর বার্তা ডেক্স :

বাংলাদেশ জামায়াতে ইসলামী টাঙ্গাইলের গোপালপুর শাখার উদ্যোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত শহীদ ইমনের নলিন বাসভবনস্থ দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়। পরে শহীদ ইমনের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেন।

মঙ্গলবার বিকালে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন গোপালপুর উপজেলা জামায়াতের আমির হাবিবুর রহমান তালুকদার।

বক্তব্য রাখেন, টাঙ্গাইল জেলা আমির ও কেন্দ্রীয় শুরা সদস্য আহসান হাবিব মাসুদ, টাঙ্গাইল জেলা সেক্রেটারি মো. হুমায়ূন কবির, জেলা কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ আব্দুল্লাহ তালুকদার, টাঙ্গাইল শহর জামায়াতের সেক্রেটারি মো. সাইফুল ইসলাম, গোপালপুর উপজেলা সেক্রেটারি মাও. ইদ্রিস আলী, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা শ্রমিক কল্যাণ সভাপতি উবায়দুল্লাহ।দোয়া পরিচালনা করেন জেলা এসিস্ট্যান্ট সেক্রেটারি হুসনি মোবারক বাবুল।

এসময় জেলা আমির আহসান হাবিব মাসুদ বলেন, ইমনরা ইসলামের বিরুদ্ধে যারা কথা বলেছিল, আইন পাশ করেছিল তাদের বিরুদ্ধে জীবন দিয়েছে। ইমনরা এদেশে যারা ওয়াজ মাহফিলে বাঁধা দিয়েছিল তাদের বিরুদ্ধে যুদ্ধ করে শহীদ হয়েছে। এই ইমনদের রক্ত কখনো বৃথা যেতে পারে না। ইমনদের রক্ত কখনো বৃথা যেতে পারে না। ইমনরা স্বাধীনতা এনে দিয়েছে, এই স্বাধীনতা রক্ত দিয়ে হলেও টিকিয়ে রাখতে হবে। কোন জালিমকে আর মাথা উঁচু করে দাঁড়াতে দেয়া যাবে না।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!