আজ || মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে ১২০০ মিটার অবৈধ চায়না জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস       গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা    
 


গোপালপুরে শিশু শিক্ষার্থীদের মাঝে সুয়েটার উপহার

কে এম মিঠু, গোপালপুর :

টাঙ্গাইলের গোপালপুরে প্রাথমিক স্কুল পর্যায়ের ৫ শতাধিক শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র হিসেবে সুয়েটার উপহার দেয়া হয়েছে।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের সার্জারী বিভাগের সহযোগী অধ্যাপক ডাক্তার বিদ্যুৎ চন্দ্র দেবনাথ ও বন্ধু গোপালপুর সংগঠনের আয়োজনে এসব সুয়েটার উপহার দেয়া হয়।

আজ শনিবার গোপালপুর উপজেলা পরিষদ স্কুল, সাজানপুর, চক সোনামুদি এবং দিঘলআটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ শতাধিক শিশু শিক্ষার্থীর মাঝে শীতবস্ত্র হিসেবে সুয়েটার প্রদান করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, গোপালপুর উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা ইয়াসমিন সুলতানা, গোপালপুর সরকারি কলেজের প্রাক্তন শিক্ষক অধ্যাপক বাণীতোষ চক্রবর্তী, গোপালপুর প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীন, কৃষি মন্ত্রণালয়ের উপপরিচালক কে এম বদরুল হক, উপজেলা পরিষদ স্কুলের অধ্যক্ষ মো. ফজলুল কবীর, গোপালপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সন্তোষ কুমার দত্ত প্রমুখ।


Top