আজ || মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
শিরোনাম :
  গোপালপুরের সেই বাড়িতে দুর্ধষ চুরি, এলাকায় আতঙ্ক       গোপালপুরে লবণের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য; শিশুসহ একই পরিবারের ৭ জন হাসপাতালে       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা    
 


গোপালপুরে কয়েলের আগুনে পুড়ে মারা গেছে কৃষকের ৩ গরু

নিজস্ব প্রতিনিধি :
কয়েলের আগুনে টাঙ্গাইলের গোপালপুর পৌরসভার সুন্দর মধ্যপাড়ার দরিদ্র কৃষক মো. আজগর আলীর ৩টি গরু পুড়ে মারা গেছে।

জানা যায়, শনিবার (১৮ নভেম্বর) দিবাগত রাত নয়টার দিকে গোয়াল ঘরে গরুর জন্য বিছানো খড়ে জ্বলন্ত কয়েল লেগে আগুনের সূত্রপাত হয়। ঘরের ধর্নায় পাটখড়ি থাকায় আগুন দ্রুত ছড়িয়ে যায়। এসময় গোয়ালে থাকা একটি ষাড় ও একটি গাভীসহ বাছুর পুড়ে মারা যায়। কৃষক মো. আজগর দাবি করেন এতে প্রায় ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। গোয়াল ঘরে আগুন জ্বলতে দেখে আশেপাশের মানুষ আগুন নেভাতে এগিয়ে এলেও পাটখড়িতে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় গরুগুলো উদ্ধার করা সম্ভব হয়নি।

গোপালপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার নুরুল ইসলাম বলেন, রাতে আমরা এবিষয়ে একটা ম্যাসেজ পেয়েছিলাম। পর মুহূর্তেই আগুন নিভিয়ে ফেলা হয়েছে বলে ফোনে জানানো হলে ঘটনাস্থলে যাওয়া হয়নি।

থানা অফিসার ইনচার্জ জিয়াউল মোর্শেদ বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিলো। প্রাথমিকভাবে মনে হয়েছে কয়েল থেকে আগুনের সূত্রপাত হতে পারে। এবিষয়ে কোন অভিযোগ পাওয়া যায়নি।


Top
error: Content is protected !!