আজ || সোমবার, ২৭ জুলাই ২০২৬
শিরোনাম :
  প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ       গোপালপুরে প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ       গোপালপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা       গোপালপুর প্রেসক্লাবের সংবাদকর্মীদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়       গোপালপুরসহ সারাদেশে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন       গোপালপুরে কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত       তালের শাঁস বিক্রি করে সচ্ছলতার মুখ দেখছেন গোপালপুরের রবি       গোপালপুর পৌরসভায় কোরবানির বর্জ্য শতভাগ অপসারণ    
 


গোপালপুরে বাংলাদেশ বনাম ভারত ক্লাব পর্যায়ে প্রীতি ফুটবল ম্যাচ

কে এম মিঠু, গোপালপুর :
ভারতের পশ্চিমবঙ্গের নদীয়ার কল্যাণী ফুটবল একাডেমী বনাম গোপালপুরের মরহুম ফরহাদ হোসেন ফুটবল একাডেমীর মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেলে টাঙ্গাইলের গোপালপুরের সূতী ভিএম পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ ফুটবল ম্যাচ উদ্বোধন করেন পৌর মেয়র রকিবুল হক ছানা।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও আলমনগর ইউপি চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মোমেন, প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদীন, সম্পাদক সন্তোষ কুমার দত্ত, টাঙ্গাইল জেলা ছাত্রলীগের সভাপতি সোহানুর রহমান সোহান, মির্জাপুর ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম লাভলু, নগদা শিমলা ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান সোহেল প্রমুখ।

ম্যাচ রেফারির দায়িত্বে ছিলেন মাহবুব হাসান সুমন, মো. রফিক, মো. জুয়েল।

খেলায় ৩-০ গোলে ভারতের কল্যাণী ফুটবল একাডেমীকে গোপালপুরের মরহুম ফরহাদ হোসেন ফুটবল একাডেমী পরাজিত করে।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!