আজ || শুক্রবার, ১০ জুলাই ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ       গোপালপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা       গোপালপুর প্রেসক্লাবের সংবাদকর্মীদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়       গোপালপুরসহ সারাদেশে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন       গোপালপুরে কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত       তালের শাঁস বিক্রি করে সচ্ছলতার মুখ দেখছেন গোপালপুরের রবি       গোপালপুর পৌরসভায় কোরবানির বর্জ্য শতভাগ অপসারণ       মনে পড়ে ব্রহ্মপুত্র নদীপাড়ের রানার মানিকের কথা       গোপালপুরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন       শিপন রানা ৪৬তম বিসিএস শিক্ষা ক্যাডারে প্রথম    
 


গোপালপুরে প্রাণীসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পের প্রশিক্ষণ

কে এম মিঠু, গোপালপুর :
টাঙ্গাইলের গোপালপুরে প্রাণীসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পের আওতায় ‘বিজনেস প্ল্যান প্রিপারেশন’ বিষয়ক দুই দিন ব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে।
আজ বুধবার পৌরশহরের হেমনগর রোডের খোলা চত্বরে প্রশিক্ষণের উদ্বোধন করেন টাঙ্গাইল জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মো. রানা মিয়া।

বিষয়ভিত্তিক বক্তব্য রাখেন ভেটরিনারি অফিসার ডা. মো. আব্দুল মান্নান, জেলা প্রাণীসম্পদ দপ্তরের প্রশিক্ষণ অফিসার ডা. মো. শহীদুল আলম, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. শরীফ আব্দুল বাসেত, প্রাণীসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. জাহীদ তালুকদার, প্রেসক্লাব সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীন প্রমুখ।

জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. রানা মিয়া জানান, গোট এন্ড শিপ ভ্যলু চেইন এর পিজি সদস্যদের ‘বিজনেস প্ল্যান প্রিপারেশন’ এর উপর এ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। লাভজনকভাবে ভেড়াপালন, মাংস বাজারজাতকরণ এবং বাণিজ্যিক বা ক্ষুদ্র খামারের মাধ্যমে গ্রামীণ নারীসমাজকে অর্থনৈতিকভাব স্বাবলম্বী করাই প্রকল্পের মূল লক্ষ্য। প্রশিক্ষণ প্রায় ৫০জন খামারী অংশ নেয়।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!