আজ || সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে লবণের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য; শিশুসহ একই পরিবারের ৭ জন হাসপাতালে       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ    
 


ভূঞাপুরে মেধাবী শিক্ষার্থী ও গুণীজনদের সম্মাননা স্মারক প্রদান

নিজস্ব প্রতিবেদক :
টাঙ্গাইলের ভূঞাপুরে মাদরাসার শিশু শিক্ষার্থীদের অভিভাবক সম্মেলন ও মেধাবী শিক্ষার্থীসহ গুণীজনদের সম্মাননা পুরস্কার (ক্রেস্ট) প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (২ মার্চ) দুপুরে উপজেলার মাদারিয়া এলাকার ইমান আলী বাইতুল কুরআন বালক-বালিকা মাদরাসার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মাদরাসার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কাসেম আজাদের সভাপতিত্বে ও মাদরাসার পরিচালক মুফতি মাহাদী হাসান শিবলীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. বেলাল হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফলদা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুল ইসলাম তালুকদার দুদু, ফলদা শরিফুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্তোষ কুমার দত্ত, শেখ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ও যুবলীগ নেতা শেখ সেলিম, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক হাদী চকদার, সহ-সম্পাদক কামরান পারভেজ ইভান, প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ফরমান শেখ, মুফতি ইবরাহীম খলিল, রবিউল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ মাদরাসার উত্তরোত্তর সাফল্য কামনা ও শিক্ষার্থীদের অবিভাবকের বিভিন্ন পরামর্শ মূলক বক্তব্য প্রদান করেন। পরে অতিথিবৃন্দ, গুণীজন ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্মারক (ক্রেস্ট) প্রদান করা হয়।


Top
error: Content is protected !!