আজ || সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে লবণের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য; শিশুসহ একই পরিবারের ৭ জন হাসপাতালে       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ    
 


গোপালপুরে বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে বৃত্তি প্রদান

গোপালপুর বার্তা ডেক্স :
টাঙ্গাইলের গোপালপুরে ডা. মো. আতিকুল ইসলাম ফাউন্ডেশন কর্তৃক শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। শনিবার বেলা ৩টায় উপজেলার ধোপাকান্দি ইউনিয়নের সাফলাবাড়ি ডাঃ মোঃ আতিকুল ইসলাম হোসাইনিয়া দারুল উলুম মাদ্রাসা প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মেধা যাচাইয়ের জন্য মোট ৩৫টি স্কুলের ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির মোট ৯৫১ জন শিক্ষার্থী এ বৃত্তি পরীক্ষায় অংশ নেন। এদের মধ্যে ৭০ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী বৃত্তি প্রধান করা হয়।

ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ডা. মো. আতিকুল ইসলামের সভাপতিত্বে ও পরিচালক মো. আয়েজ উদ্দিন আজাদের সঞ্চালনায়, প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য ছোট মনির। অনুষ্ঠান উদ্বোধন ঘোষণা করেন, ডা. মো. আতিকুল ইসলাম ফাউন্ডেশনের সিনিয়র ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. শিউলী বেগম।

স্বাগত বক্তব্য রাখেন, ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহ আল মামুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. মুহাম্মদ আসাদুজ্জামান, গোপালপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোশারফ হোসেন, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও আলমনগর ইউপি চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মোমেন, অত্র ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. আব্দুল লতিফ, গোপালপুর প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদীন, চ্যানেল আইয়ের বিশেষ প্রতিনিধি মোস্তফা মল্লিক, মীর মোশারফ হোসেন শিক্ষা কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান মীর মোশারফ হোসেন।

উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান হতে আগত শিক্ষক, শিক্ষিকা, ছাত্রছাত্রী ও উপজেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও মহিলা লীগের নেতৃবৃন্দ।


Top
error: Content is protected !!