আজ || বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে ১২০০ মিটার অবৈধ চায়না জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস       গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা    
 


গোপালপু‌রে ক‌লেজ ছাত্রী‌ হত্যার বিচার চেয়ে শিক্ষার্থী‌দের মানববন্ধন 

নিজস্ব প্রতিবেদক :

গোপালপু‌রে ক‌লেজ ছাত্রী‌ সু‌নিকা হত্যার প্রতিবা‌দে মানববন্ধন ক‌রে‌ছে শিক্ষার্থীরা। এসময় তারা ঘাতক স্বামীর ক‌ঠোর শা‌স্তি দাবী জানায়। আজ মঙ্গলবার দুপু‌রে হেমনগর-‌গোপালপুর সড়‌কের উপ‌জেলার হেমনগর ডিগ্রী ক‌লে‌জের সাম‌নে এই মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। মানববন্ধনে ডিগ্রী কলেজের ২ শতাধিক শিক্ষার্থী, নিহত সুনিকার পরিবারের সদস্য ও এলাকাবাসী অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন, হেমনগর ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. নুরুল ইসলাম, প্রভাষক সোহেল রানা, আজমত হোসেন, স্থানীয় ইউপি সদস্য মাহবুব হাসান টুটুল, কলেজ শাখা ছাত্র লীগের সিনিয়র যুগ্ম সম্পাদক শাকিল আহমেদ, ইউনিয়ন ছাত্র লীগের সাবেক সম্পাদক সবুজ আহমেদ, সুনিকার বাবা দুলাল হোসেন প্রমুখ। এ সময় বক্তারা সুনিকার হত্যাকারী তার স্বামী সুমনের দৃষ্টান্ত মূলক শাস্তি সহ ফাঁসির দাবি জানান।

উল্লেখ্য, ২০ এপ্রিল ২০১৭ সালে হেমনগর ডিগ্রি কলেজর শিক্ষার্থী সুনিকার সাথে সুমনের বিয়ে হয়। সুনিকা সুমনের দ্বিতীয় স্ত্রী হওয়ায় সংসার জীবনে তাদের ঝগড়া-বিবাদ গেলেই থাকতো।  গত (২১ মে) শনিবার টাঙ্গাইলের গোপালপুরের নতুন শিমলা পাড়া গ্রামে শশুর বাড়িতে এসে স্ত্রী সুনিকা খাতুন (২৫) কে শ্বাসরুদ্ধ করে হত্যা করেন তার স্বামী সুমন (৩১)। ঘটনার পর সুনিকার বাবা তার মেয়েকে পরিকল্পিত ভাবে হত্যা করেছেন এমন অভিযোগ এনে গোপালপুর থানার একটি অভিযোগ পত্র দায়ের করেন। অভিযোগ দায়েরের ২৪ ঘন্টার মধ্যে অভিযুক্ত আসামি ঘাতক স্বামী সুমন কে আটক করেন টাঙ্গাইল জেল হাজতে পাঠায় গোপালপুর থানা পুলিশ। অভিযুক্ত সুমন ঘাটাইল উপজেলার লাউরা গ্রামের আরশেদ আলীর ছেলে।


Top