আজ || বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬
শিরোনাম :
  গোপালপুর প্রেসক্লাবের সংবাদকর্মীদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়       গোপালপুরসহ সারাদেশে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন       গোপালপুরে কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত       তালের শাঁস বিক্রি করে সচ্ছলতার মুখ দেখছেন গোপালপুরের রবি       গোপালপুর পৌরসভায় কোরবানির বর্জ্য শতভাগ অপসারণ       মনে পড়ে ব্রহ্মপুত্র নদীপাড়ের রানার মানিকের কথা       গোপালপুরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন       শিপন রানা ৪৬তম বিসিএস শিক্ষা ক্যাডারে প্রথম       নুরানী তালিমুল কুরআন বোর্ড বাংলাদেশের প্রশিক্ষণ কর্মশালা       গোপালপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে উপজেলা প্রশাসনের জরুরী মিটিং    
 


গোপালপুর থানার উদ্যোগে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

গোপালপুর বার্তা ডেক্স :
গোপালপুর থানার উদ্যোগে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় থানা সভাকক্ষে অনুষ্ঠিত ওপেন হাউজ ডে’তে জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশারফ হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোপালপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সোহেল রানা।

সভায় প্রধান অতিথি তার বক্তব্যে আইনশৃঙ্খলার উন্নতি রাখাসহ মাদক ও জঙ্গীবাদ নির্মূলে সকলের সহযোগিতা কামনা করেন। মোবাইল ফোন অপব্যবহার ও কিশোরদের মোটরসাইকেল ব্যবহারে যে দুর্ঘটনা ঘটছে তা রোধকল্পে সকল অভিভাবকদের সচেতন হওয়ার অনুরোধ জানান।

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সমরেন্দ্র নাথ সরকার বিমল, গোপালপুর বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মুকুল, পৌর কাউন্সিলর মো. হিরা শেখ, মঈন উদ্দিন বাবু, মারকাজুল উলুম মাদ্রাসার পরিচালক মাওলানা মো. আবু বক্কর প্রমুখ।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!