আজ || সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ    
 


গোপালপুরে অসহায় শীতার্তদের শীতবস্ত্র বিতরণ

কে এম মিঠু, গোপালপুর :
‘এসো মোরা মানবিক হই’ শ্লোগানে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে গোপালপুরে অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

উপজেলার ধোপাকান্দি ইউনিয়ন মানবিক বন্ধু ফাউন্ডেশনের আয়োজনে শুক্রবার সন্ধ্যায় ভূটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শতাধিক কম্বল বিতরণের মাধ্যমে এ কার্যক্রম উদ্বোধন করা হয়।

গাজীপুরের কোনাবাড়ী অক্সফোর্ড মডেল স্কুলের সহকারি প্রধান শিক্ষক মো. আব্দুর রহিমের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. পারভেজ মল্লিক।

এ সময় উপস্থিত ছিলেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশারফ হোসেন, প্রেসক্লাব সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীন, ফ্রাইডের মহাসচিব ও বীর মুক্তিযোদ্ধা খন্দকার রুহুল আমিন, সাবেক ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম, ভূটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহরাব আলী বাবলু, পৌর কাউন্সিলর নাছিরুল আলম শিকদার, সাবেক মেম্বার হাফিজুর রহমান প্রমুখ।

ফাউন্ডেশনের সদস্য ও উদ্যোক্তা আয়েজউদ্দিন আজাদ জানান, সমাজের অসহায় মানুষের মাঝে সংগঠনের উদ্যোগে এ কম্বল বিতরণ কার্যক্রম সারা শীতকাল চলবে। তাদের সংগঠন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে নিয়মিয়ভাবে অংশগ্রহণ করে থাকে।


Top