আজ || মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
শিরোনাম :
  গোপালপুরের সেই বাড়িতে দুর্ধষ চুরি, এলাকায় আতঙ্ক       গোপালপুরে লবণের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য; শিশুসহ একই পরিবারের ৭ জন হাসপাতালে       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা    
 


গোপালপুরে খেলোয়াড়দের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ

কে এম মিঠু, গোপালপুর

গোপালপুর উপজেলা ক্রীড়া সংস্থার খেলোয়াড়দের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার সকালে পৌরশহরের সূতী ভিএম সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসনের উদ্যোগে খেলোয়াড়দের মাঝে বল, জার্সি এবং প্রেক্টিস সামগ্রী বিতরণ করা হয়।

বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. পারভেজ মল্লিক, পৌর মেয়র রকিবুল হক ছানা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মীর রেজাউল হক, সূতী ভিএম সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতিকুর রহমান, ক্রীড়া শিক্ষক গোলাম রায়হান বাপনসহ উপজেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী পরিষদের কর্মকর্তাবৃন্দ।

ইউএনও মো. পারভেজ মল্লিক জানান, আসন্ন আন্তঃউপজেলা ফুটবল টুর্ণামেন্ট উপলক্ষে উপজেলা ক্রীড়া সংস্থার খেলোয়াড়দের মাঝে এসব ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।


Top
error: Content is protected !!