আজ || বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
শিরোনাম :
  গোপালপুরের সেই বাড়িতে দুর্ধষ চুরি, এলাকায় আতঙ্ক       গোপালপুরে লবণের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য; শিশুসহ একই পরিবারের ৭ জন হাসপাতালে       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা    
 


ড. নূরুন নবী পঞ্চমবার কাউন্সিলম্যান নির্বাচিত

কে এম মিঠু, গোপালপুর :
গোপালপুরের কৃতিসন্তান একুশে পদকপ্রাপ্ত লেখক, বিশিষ্ট বিজ্ঞানী বীর মুক্তিযোদ্ধা ড. নূরুন নবী যুক্তরাষ্ট্রে কাউন্সিলম্যান নির্বাচনে পুনরায় নির্বাচিত হয়েছেন।

বুধবার অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের প্লেইন্সবোরো টাউনশিপের কাউন্সিলম্যান নির্বাচনে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতা  নির্বাচিত হন।

এ নির্বাচনে ডেমোক্র্যাটিক দলের প্রার্থী ড. নবীর বিরুদ্ধে রিপাবলিকান পার্টির কোন প্রার্থী ছিলনা। ড. নবী ২০০৭ থেকে একটানা দক্ষতার সাথে কাউন্সিলম্যান হিসাবে দায়িত্ব পালন করে আসছেন। এবার তিনি পরবর্তী তিন বছরের জন্য নির্বাচিত হলেন।

পঞ্চমবারের মত নির্বাচিত হয়ে ড. নবী তাঁর এলাকার ভোটারদের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘আমি আশা করি আমার এ বিজয়  বাংলাদেশী আমেরিকানদেরকে মূলধারার রাজনীতিতে সম্পৃক্ত হতে অনুপ্রাণিত করবে’।


Top
error: Content is protected !!