আজ || সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ    
 


গোপালপুরে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা বাদশা মিয়ার দাফন সম্পন্ন

কে এম মিঠু, গোপালপুর:
গোপালপুর উপজেলার ঝাওয়াইল ইউনিয়নের কাহেতা গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা বাদশা মিয়ার রাষ্ট্রীয় মর্যাদায় দাফনকাজ সম্পন্ন হয়েছে।

বুধবার সকাল ১১টায় কাহেতা হাইস্কুল মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা শেষে তাঁকে কাহেতা সামাজিক কবরস্থানে দাফন করা হয়।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর। মঙ্গলবার রাত্রি ৯টায় নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি ২ পুত্র, ৪ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।

জানাজায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া ইসলাম সীমা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. মিনহাজ উদ্দিন, ঝাওয়াইল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খাইরুল ইসলামসহ স্থানীয় মুক্তিযোদ্ধা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।


Top