আজ || মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ    
 


গোপালপুরে কমিউনিটি পুলিশিং ডে পালিত

কে এম মিঠু, গোপালপুর
গোপালপুরে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।

শনিবার সকাল ১১টায় গোপালপুর থানা পুলিশ ও উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির আয়োজনে থানা চত্বরে একটি বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়। পরে থানা হল রুমে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেনের সভাপতিত্বে সুধী সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.পারভেজ মল্লিক।

বক্তব্য রাখেন পৌর মেয়র রকিবুল হক ছানা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান চেয়ারম্যান মীর রেজাউল হক, কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার কে এম গিয়াস উদ্দিন।

এ সময় থানা তদন্ত কর্মকর্তা মামুন ভূঁইয়া, হেমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রওশন খান আইয়ুব, উপজেলা যুবলীগের সভাপতি আরিফুল ইসলাম তালুকদার আরিফ, ছাত্রলীগের আহ্বায়ক শফিকুল ইসলাম শফিক, উপজেলা ও পৌরসভা কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য, পুলিশ বাহিনী, সুশীল সমাজের নেতৃবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


Top