আজ || সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে লবণের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য; শিশুসহ একই পরিবারের ৭ জন হাসপাতালে       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ    
 


গোপালপুরের সাংস্কৃতিককর্মীদের মতবিনিময়

কে এম মিঠু, গোপালপুর:
গোপালপুরে শিক্ষা, শিল্প,‌ সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনে সম্পৃক্ত ব্যক্তিবর্গের সাথে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. পারভেজ মল্লিকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল এগারোটায় উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন কবি আব্দুছ ছাত্তার পলাশী।

সাংস্কৃতিককর্মী মুহাম্মদ সাইফুল ইসলামের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেন, প্রেসক্লাব সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীন, সম্পাদক সন্তোষ কুমার দত্ত, অধ্যাপক আব্দুর রহিম, অধ্যাপক অমূল্য চন্দ্র বৈদ্য, কবি খালেক মাহমুদ, সাংস্কৃতিককর্মী লুৎফুল কবির, আনজু আনোয়ার ময়না প্রমুখ।

মতবিনিময় সভায় উপজেলার শতাধিক শিল্পী,  কবি, সাহিত্যিক, অভিনয় শিল্পী, আবৃত্তিকার, নৃত্যশিল্পীসহ সাংস্কৃতিককর্মী উপস্থিত ছিলেন।

বক্তারা গোপালপুরের সাংস্কৃতিক অঙ্গন ঝিমিয়ে পড়ার পেছনে বিভিন্ন কারণ ও অভিযোগ উপস্থাপন করে উপজেলা শিল্পকলা একাডেমী ঢেলে সাজানোর অনুরোধ জানান।

জবাবে ইউএনও মো. পারভেজ মল্লিক বলেন, উপজেলা শিল্পকলা একাডেমীর বিভিন্ন দুর্বলতা ইতিমধ্যেই দৃষ্টিগোচর হয়েছে। শিল্পকলা একাডেমীকে ঢেলে সাজানোর জন্য সকলের পরামর্শ ও সহযোগিতা কামনা করেন তিনি।


Top
error: Content is protected !!