আজ || বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬
শিরোনাম :
  গোপালপুর প্রেসক্লাবের সংবাদকর্মীদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়       গোপালপুরসহ সারাদেশে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন       গোপালপুরে কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত       তালের শাঁস বিক্রি করে সচ্ছলতার মুখ দেখছেন গোপালপুরের রবি       গোপালপুর পৌরসভায় কোরবানির বর্জ্য শতভাগ অপসারণ       মনে পড়ে ব্রহ্মপুত্র নদীপাড়ের রানার মানিকের কথা       গোপালপুরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন       শিপন রানা ৪৬তম বিসিএস শিক্ষা ক্যাডারে প্রথম       নুরানী তালিমুল কুরআন বোর্ড বাংলাদেশের প্রশিক্ষণ কর্মশালা       গোপালপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে উপজেলা প্রশাসনের জরুরী মিটিং    
 


সরকার ইয়াহিয়ার মতো বেপরোয়া ও স্বৈরাচারী আচরণ করছেঃ তরিকুল ইসলাম

জনবিচ্ছিন্ন হয়ে সরকার ইয়াহিয়ার মতো বেপরোয়া ও স্বৈরাচারী আচরণ করছে এ মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম।
শনিবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশে এ কথা বলেন তিনি।
দুর্নীতি আর ব্যর্থতার দায়ভার নিয়ে সরকারকে পদত্যাগের আহ্বান জানান তিনি।
তরিকুল ইসলাম অভিযোগ করেন, বিরোধীদলের নেতা-কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে সরকার।
তিনি আরো বলেন, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে বাধ্য করা হবে আওয়ামী লীগকে।
এ সময় দলের স্থায়ী কমিটির আরেক সদস্য ড. আব্দুল মঈন খান বলেন, সরকার মুখে গণতন্ত্রের কথা বললেও কাজে বাকশালী কায়দায় দেশ পরিচালনার ষড়যন্ত্র করছে।
সরকার ক্ষমতায় থাকার নৈতিক অধিকার হারিয়েছে— এ কথা উল্লেখ করে অবিলম্বে সরকারের পদত্যাগ দাবি করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিরোধীদলের নেতাকর্মীর বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। মিছিলে অংশ নেন বিএনপির কেন্দ্রীয় ও দলের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!