আজ || মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে ১২০০ মিটার অবৈধ চায়না জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস       গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা    
 


গোপালপুরে বঙ্গবন্ধুর ৪৬তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত

কে এম মিঠু, গোপালপুর:
গোপালপুরে নানা কর্মসূচির মধ্যদিয়ে স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

রবিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করে পরিষদের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. পারভেজ মল্লিকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, স্থানীয় সাংসদ ছোট মনির।
বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ইউনুস ইসলাম তালুকদার ঠান্ডু, গোপালপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সোহেল রানা, ইউপি চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মোমেন এবং প্রেসক্লাব সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীন, এডভোকেট আব্দুল গফুর, এডভোকেট শামছুল আলম, ছাত্রলীগ নেতা সোহানুর রহমান সোহান প্রমুখ।

আলোচনা সভায় আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, উপজেলা প্রশাসন ও থানা পুলিশের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সংবাদকর্মীসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দিবসটি উপলক্ষে বৃক্ষরোপণ ও আত্মকর্মসংস্থানের লক্ষ্যে বেকার যুবক ও যুবমহিলাদের মাঝে যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে যুব ঋণের চেক বিতরণ এবং ছাত্রছাত্রীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।


Top