আজ || মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ    
 


গোপালপুরে জাতীয় শোক দিবস উদযাপনে নগদ টাকা ও চাল বিতরণ

কে এম মিঠু, গোপালপুর:
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উদযাপনে উপজেলার প্রতিটি ওয়ার্ডে নগদ টাকা ও চাল বিতরণ করা হয়েছে।

স্থানীয় সাংসদ ছোট মনির উপজেলার ৭২টি ওয়ার্ডসহ মোট ১০০টি পয়েন্টে কাঙ্গালীভোজ আয়োজনে জন্য ৮০ কেজি করে চাল এবং পৌর ওয়ার্ডে ৫ হাজার ও ইউনিয়ন ওয়ার্ডের জন্য নগদ ৩ হাজার করে টাকা প্রদান করেন।

অন্যদিকে উপজেলা পরিষদের চেয়ারম্যান ইউনুস ইসলাম তালুকদার তাঁর ব্যক্তিগত তহবিল থেকে উপজেলার ৭২টি ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও সম্পাদকের হাতে নগদ তিন হাজার করে টাকা প্রদান করেছেন।

শনিবার সকাল থেকে উপজেলা আওয়ামীলীগ কার্যালয় থেকে স্থানীয় সাংসদ ছোট মনির এবং উপজেলা চেয়ারম্যান ইউনুস ইসলাম তালুকদার তাঁর কার্যালয় থেকে এসব চাল ও নগদ টাকা বিতরণ করেন।

এ সময় উপজেলা আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।


Top